সর্বশেষ খবরঃ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। তবে তা রাত ১১টায় জানাজানি হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন গণমাধ্যম কর্মীদের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইদু মিয়ার ছেলে।

জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন,এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনও বলতে পারছি না ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। আগামীকাল ১২টায় ময়নাতদন্ত শেষে তার লাশ ফেরত দেওয়া হবে বলে জেনেছি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে