সর্বশেষ খবরঃ

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতায় ঢাকার নিন্দা

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতায় ঢাকার নিন্দা
ছবি সংগৃহীত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে একটি সংগঠনের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যে সহিংস বিক্ষোভ করেছে, তা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে স্মরণ করছে।

তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, তবে ডেপুটি হাইকমিশনের সমস্ত সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার জাতীয় পতাকার অবমাননার ঘৃণ্য কাজ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকার যে কোন ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায় এবং ভারত সরকারকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার