সর্বশেষ খবরঃ

এনবিআর যাচাই করবে কোম্পানীর আর্থিক হিসাব

এখন থেকে যেকোনও ব্যবসা প্রতিষ্ঠানের কেনাকাটা থেকে শুরু করে পণ্য বিক্রি, উৎপাদন ও সরবরাহ এবং তারল্য পরিস্থিতিসহ সার্বিক আর্থিক হিসাব বিবরণী যাচাই করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থাৎ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ( আইসিএবি ) ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে ( ডিভিএস ) প্রবেশ করে এ সুবিধা ভোগ করবে এনবিআরের ভ্যাট কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ ও আইসিএবির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এনবিআরের সম্মেলন কক্ষে ভ্যাট বিভাগের সদস্য মাসুদ সাদিক ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

জানা যায়, আইসিএবি এর আওতাধীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে। যা আইসিএবির ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে ( ডিভিএস ) জমা রাখতে হয়। ভ্যাট কর্মকর্তারা বিশেষ কোড দিয়ে ডিভিএসে ঢুকে এখন থেকে আয় করের পাশাপাশি ভ্যাটের তথ্যও যাচাই–বাছাই করতে পারবেন ভ্যাট কর্মকর্তারা।

এ সময়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বেচাকেনাসহ সামগ্রিক হিসাবে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলে করের বোঝা কমবে। এ জন্য কোম্পানির হিসাব স্বচ্ছ হওয়া জরুর

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার