সর্বশেষ খবরঃ

এক ভেড়ার মূল্য দুই কোটি টাকাঃকিনলেন চার সদস্য

এক ভেড়ার মূল্য দুই কোটি টাকা
এক ভেড়ার মূল্য দুই কোটি টাকা

অস্ট্রেলিয়ায় ২ কোটি টাকা ব্যায় করে একটা ভেড়া কেনা হয়েছে। অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস ও চামড়ার চাহিদা বেশি। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেই সঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ধরনের ভেড়ার।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিক্রি হয়েছে এই ভেড়া। ভেড়াটি কিনেছে এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট এর চার সদস্য।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর বলেন, আমার ভেড়াটির দাম কোটি টাকা ছাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গায়ে খুব বেশি লোম হয় না।

শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া। অস্ট্রেলিয়ায় যেহেতু ভেড়ার মাংসের চাহিদা বিপুল, তাই হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।

গত বছরে স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল এটি। এ বছর এখন পর্যন্ত গ্রাহাম গিলমোর ভেড়াটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

তথ্য সূত্র: ইন্ডিয়া টাইমস

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী