সর্বশেষ খবরঃ

আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা স্প্রে বাবুসহ আটক-২

আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা স্প্রে বাবুসহ আটক-২
আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা স্প্রে বাবুসহ আটক-২

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬)পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। এসময় স্প্রে বাবুর অন্যতম সহযোগী জাহাঙ্গীর হোসেন( ২০)কেও গ্রেপ্তার করে পুলিশ। তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের জবেদ আলী মিস্ত্রি ও বাদঘাটা গ্রামের আবু গাজীর ছেলে।

শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার রাতে তাকে উপজেলার গৌরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকালে পুলিশ সদস্যরা স্প্রে বাবু ও তার সহযোগীর নিকট থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জসহ মাস্টার ‘কি’ বা চাবি উদ্ধার করেছে।

দুর্ধর্ষ্য এ অপরাধীকে গ্রেপ্তারের পরপরই রাত ১০টার দিকে শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিব হোসেন।

তিনি জানান কৌশলে মানুষের বাড়িতে ঢুকে খাবারে চেতনানাশক কেমিক্যাল স্প্রে করতেন বাবু ও তার সহযোগীরা। পরবর্তীতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগ নিয়ে ঘরের তালা কিংবা গ্রিল কেটে ভিতরে ঢুকে সর্বস্ব লুটে নিতেন তারা।

তিনি আরও জানান গত ১৫ ডিসেম্বর শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের আশরাফুজ্জামানের বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় দুবৃর্ত্তরা। সে ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ একটি ডায়েরী হওয়ার পর তদন্তের প্রেক্ষিতে সেখানে আবুল খায়ের বাবুর জড়িত থাকার প্রমান মেলে। পরবতীতে সাধারণ ডায়েরী মামলায় রুপান্তরের প্রেক্ষিতে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার