সর্বশেষ খবরঃ

আদালতের নির্দেশে বাদীর সাথে ধর্ষণ মামলার আসামীর বিয়ে

আদালতের নির্দেশে বাদীর সাথে ধর্ষণ মামলার আসামীর বিয়ে
আদালতের ছবি

যশোর প্রতিনিধি :: যশোরে বিজ্ঞ আদালতের নির্দেশে ধর্ষণ মামলার বাদীর সহিত আসামির বিয়ে হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে আদালতের হাজতখানায় পাঁচ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে হয়।

এসময় উপস্থিত ছিলেন আদালতের সরকারি কৌঁসুলিসহ দুই পক্ষের আইনজীবীরা। বিবাহের বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী এমএ গফুর বলেন, আদালতের আদেশে বাদী, বিবাদীর বিবাহ হওয়ায় তার স্বজনেরা সন্তুষ্ট।

আদালত সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুরের এক যুবক তার নিকট আত্মীয়ের মাধ্যমে একটি মেয়েকে বিয়ে করে। এরপরে তারা বিভিন্নস্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন।

কিন্তু মেয়েটি যুবকের বাড়িতে যেতে চাইলে নানা তালবাহানা শুরু করে। একপর্যায়ে তাদের বিয়ের বিষয়টি অস্বীকার করে যুবকটি। এমনকি ওই মেয়েটিকে আর বিয়ে করবে না বলেও জানানো হয়।

এ ঘটনায় ৪ জানুয়ারি ধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। ৫ জানুয়ারি পুলিশ যুবকটিকে আটক করে। এরপরই যুবকের আইনজীবী তার জামিনের জন্য আদালতে আবেদন করেন।

রোববার উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনানি শেষে পাঁচ লাখ টাকা দেনমোহরে আদালত প্রাঙ্গণেই তাদের বিয়ে দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন বিচারক।

পিপি এম ইদ্রিস আলী বলেন, বাদী ও আসামি পূর্ণবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী কাজী ডেকে উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে হাজতখানার মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন