সর্বশেষ খবরঃ

অস্ত্রবাজ ও চাঁদাবাজদের রুখতে নৌকায় ভোট চাইলেন নারায়ন চন্দ্র চন্দ

অস্ত্রবাজ ও চাঁদাবাজদের রুখতে নৌকায় ভোট চাইলেন নারায়ন চন্দ্র চন্দ
অস্ত্রবাজ ও চাঁদাবাজদের রুখতে নৌকায় ভোট চাইলেন নারায়ন চন্দ্র চন্দ

স্টাফ রিপোর্টার :: এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি ডুমুরিয়া ফুলতলার মানুষের জন্য যে কাজ করেছি সেটা উপরওয়লা ও আপনারা জানেন। চলে গেলে এ অঞ্চলের অবস্থা বুঝতে পারবেন। অনেকেই অনেক চমক দিচ্ছে।

অস্ত্রের ভাষায়ও কথা বলছে। আমরা অস্ত্র বুঝিনা অস্ত্র চিনিনা। আমাদের অস্ত্র হচ্ছে কলম। মানুষকে ভালবাসি এলাকাকে ভালবাসি। হিন্দু কি,মুসলমান কি সেটি বুঝিনা। হিন্দু মুসলিম ভাই ভাই। সেই চিন্তা নিয়েই আজীবন চলেছি।

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। তার নেতৃত্বে কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখহাসিনার নেতৃত্বের সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছি। আপনারাই আমাদের শক্তি। আপনারাই শেখ হাসিনা সরকারের প্রান।

খুলনা- ৫ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারো মাইল বাজারে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন।নৌকা মার্কায় ভোট দিয়ে শেখহাসিনাকে আবারও সরকার পরিচালনার সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

শেখ আবু হাসানের সভাপতিত্বে ও মাষ্টার নিছার আলীর পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামালখান, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখআবিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার।

ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যন শারমীনা পারভীন রুমা, মোল্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুরঞ্জন ঘোষ, আরশাফ শেখ, ওয়াদুদ শেখ, তাসলিম হুসাইন তাজ, জামান শেখ, সম রোকুজ্জামান, কামরুল ইসলাম মোড়ল, রফিকুল ইসলাম, আঃহালিম, লিটন, মোজাহার, শফিকুল ইসলাম, হাশেম আলী, হায়দার আলী, মাহাফুর রহমান গাজী, মোজাহার আলী প্রমুখ

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন