সর্বশেষ খবরঃ

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

লড়াই যে জমজমাট হবে,সেটা আগেই ধারণা করা হয়েছিল। ম্যাচের প্রথমার্ধের পঞ্চম মিনিটে হেডে গোল করে ফ্রান্সকে এগিয়ে রেখেছিলেন ফিলিপ্পে মাতেতা। সেই গোল আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। তাতে ১-০ গোলের হারে প্যারিস থেকে বিদায় নিলো দুইবারের সোনাজয়ীরা।

শুক্রবার ( ২ আগস্ট ) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে মাঠে নেমেছিল দুই পরাশক্তি। ম্যাচের শুরুতেই গ্যালারিতে দেখা যায় উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দলের সমর্থকদের মাঝে অবস্থান নেয় পুলিশ। তবে গ্যালারির প্রভাব এরপর মাঠেও দেখা যায়।

ম্যাচে ফ্রান্স জিতলেও পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। বিপরীতে খেলার শুরুতেই গোল হজম করে বসে আকাশী-সাদা জার্সিধারীরা। ম্যাচের পঞ্চম মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান মাতেতা।

অথচ পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। তবে শুরুর ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আলভারেজরা।

শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রথমে বাকবিতণ্ডা, এরপর দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন হাতাহাতি। এমনকি টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময়ও দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যা বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফ্রিকার দেশ মিসর। সেমিফাইনালের ম্যাচে তাদের বিপক্ষে খেলবে ফ্রান্স।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার