সর্বশেষ খবরঃ

অভিনেত্রী স্বরা ভাস্কর মা হচ্ছেন

অভিনেত্রী স্বরা ভাস্কর মা হচ্ছেন
অভিনেত্রী স্বরা ভাস্কর মা হচ্ছেন

অবশেষে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ২৩ জানুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিয়ের সাড়ে চার মাস পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন চাউর হয়,মা হতে যাচ্ছেন স্বরা ভাস্কর। গত কয়েক দিন ধরে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।

মঙ্গলবার ( ৬ জুন ) স্বরা ভাস্কর স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে তোলা কয়েকটি ছবি টুইট করেন। ক্যাপশনে লিখেন— ‘কিছু সময় আপনার সব প্রার্থনা একসঙ্গে কবুল হয়।

আমরা যখন নতুন একটি পৃথিবীতে পা রাখি, তখন সুখী, কৃতজ্ঞ, উচ্ছ্বসিত। ভালোবাসা ফাহাদ আহমেদ।’ হ্যাশ ট্যাগ দিয়ে স্বরা ভাস্কর লিখেছেন, ‘আগামী অক্টোবরে বেবি আসছে। টুইট করা ছবিতে স্বরা ভাস্করের বেবি বাম্প স্পষ্ট। এসব ছবি দেখে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

কিন্তু স্বরার ৪ মাস ১৪ দিনের বেবি বাম্প দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ ৪ মাস ১৪ দিনে কোনো অন্তঃসত্ত্বা নারীর পেট এতটা বড় হয় না বলে নেটিজেনদের দাবি। তাদের মন্তব্য— ‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন স্বরা।’

নেটিজেনদের একজন লিখেছেন, ‘বিশ্বের ফাইভজি নেটওয়ার্কের চেয়েও দ্রুত জন্ম নেবে এই শিশু।’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেছেন, ‘কয় মাস চলে?’ আরেকজন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, তোমাদের বিয়ের ৯ মাস পেরিয়েছে।’ এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

ফাহাদের সঙ্গে প্রেম নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন স্বরা ভাস্কর। এ নিয়ে আলোচনা জমে উঠেলেও প্রেমিককে কখনো সামনে আনেননি ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই অভিনেত্রী।

সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেন স্বরা ভাস্কর। তাতে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি কোর্টে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে করেছেন স্বরা ভাস্কর।

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন পূজা চোপড়া, মেহের ভিজ, গিরিশ কুলকার্নি প্রমুখ। গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে ‘মিসেস ফালানি’ সিনেমার কাজ স্বরা ভাস্করের হাতে রয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান