সর্বশেষ খবরঃ

অভিনেত্রী পূজা কটূক্তির শিকার

অভিনেত্রী পূজা কটূক্তির শিকার
অভিনেত্রী পূজা ব্যানার্জী

কলকাতা ও মুম্বাই দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ক্যারিয়ারের শুরুটা টলিউডে হলেও,পরবর্তীতে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন পূজা।

ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বার্মাকে বিয়ে করে মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। তবে টলিউডের বিভিন্ন ইভেন্টেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গেছে পূজাকে।

বর্তমানে অভিনয়ে আর নিয়মিত না হলেও,বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই পোস্ট করতে দেখা যায় তাকে। তারই ধারবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও পোস্ট করেন পূজা। আর সেটি নিয়েই এবার কটূক্তির শিকার হলেন তিনি।

ওই ভিডিওতে দেখা গেছে, পূজার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ় দিয়ে যাচ্ছেন তিনি।পূজার এই পোস্ট দেখে খুবই বিরক্ত নেটিজেনদের একাংশ। নানা জন নানা ধরনের মন্তব্য করেছেন।

একজন লিখছেন, ‘অসভ্য মহিলা’। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এ ধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়।

তবে এ ধরনের ট্রোলিংয়ের কোনো উত্তর দেননি পূজা।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ