সর্বশেষ খবরঃ

অভিনেত্রী উর্বশী ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানালেন

অভিনেত্রী উর্বশী ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানালেন
অভিনেত্রী উর্বশী ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানালেন

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ কয়েক দিন আগে ফাঁস হয়েছে।ভিডিওটি ফাঁস হওয়ার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। তারপর বিষয়টি নিয়ে শুরু হয় জোর চর্চা। তবে নীরব ছিলেন উর্বশী।

নীরবতা ভেঙে ফাঁস হওয়া ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন উর্বশী। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা বলেন, “যেদিন ভিডিওটি ফাঁস হয়,সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল। অবশ্যই এটি আমার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নয়। এটি আমার পরবর্তী ‘ঘুসপেঠিয়ে’ সিনেমার।”

আপনার ব্যক্তিগত জীবনের ভিডিও সত্যি সত্যি ফাঁস হলে কী করতেন? এমন প্রশ্নের উত্তরে উর্বশী রাউতেলা বলেন, ‘আমি চাই না কোনো নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোক।’

২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল এ ভিডিও ক্লিপে দেখা যায়, বাথরুমে ঢুকছেন উর্বশী রাউতেলা। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। এরপর পরনের পোশাক বদলাতে শুরু করেন। ভিডিওটি দেখে হতবাক নেটিজেনরা।

শুরুতে অনেকে এটিকে ডিপফেক ভিডিও বলেছিলেন। একজন লেখেছিলেন, ‘এটি মিথ্যা। এটি সিনেমার দৃশ্য।’ প্রশান্ত নামে একজন লেখেন, ‘এটি প্রচারে আসার স্টান্ট।’

সম্প্রতি ভারতীয় একাধিক নায়িকার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি, আনুশকা শেঠি প্রমুখ। অনেকে এ বিষয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন।

উর্বশী রাউতেলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৯’। তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন এটি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩