সর্বশেষ খবরঃ

অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলঃ ফারুকী

অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলঃ ফারুকী
ছবি সংগৃহীত

অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনে সঙ্গে ছিল,তার নামে মামলা হওয়া বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ইরেশ যাকেরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সরকার করেনি বলে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদঘাটন করবে।সোমবার ( ২৮ এপ্রিল )দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মামলা করেছেন একজন লোক। সবাই মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহার করছে বলে মনে করেন তিনি।

এবার পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শোভাযাত্রার মোটিভ ঠিক করে চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

জুলাই আন্দোলনে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী।

ওইদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার