সর্বশেষ খবরঃ

অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন

অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন
অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক :: চিরনিদ্রায় শায়িত হলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আজ দুপুরের পর আহমেদ রুবেলের মরদেহ ঢাকা থেকে গাজীপুরের নিজ বাড়িতে আনা হয়। তার মরদেহ বাড়িতে আনার পর বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও ভক্তরা ভিড় করতে থাকেন। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গণ্যমান্য লোকজন জানাজায় অংশগ্রহণ করেন।

গতকাল বিকেলে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল। এ অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে বেরসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রুবেল। তার পিতার নাম আয়েশ উদ্দিন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুরে নানার বাড়ি। পিতা–মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকায়। বর্তমানে পরিবার নিয়ে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঢাকার অন্যতম নাটকের দল ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘স্বপ্নযাত্রা’।

তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো— ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন আহমেদ রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩