সর্বশেষ খবরঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ডঃইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ডঃইউনূস
ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জন শপথ নিচ্ছেন। বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) রাত ৯টা ২০ মিনিটে ডঃ মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ডঃ ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডঃ ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন- (১) সালেহ উদ্দিন আহমেদ ( ২) ডঃ আসিফ নজরুল (৩) আদিলুর রহমান খান (৪) হাসান আরিফ (৫) তৌহিদ হোসেন ( ৬) সৈয়দা রেজওয়ানা হাসান (৭) মো. নাহিদ ইসলাম ( ৮) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (৯) ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ( ১০) সুপ্রদিপ চাকমা ( ১১) ফরিদা আখতার ( ১২) বিধান রঞ্জন রায় ( ১৩) আ.ফ.ম খালিদ হাসান ( ১৪) নুরজাহান বেগম ( ১৫) শারমিন মুরশিদ ( ১৬) ফারুকী আযম।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী