সর্বশেষ খবরঃ

কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় ওই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের ওপর এক অজ্ঞাত আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রবিবার দিবাগত রাত ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইটভাটার সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম( ২৬)এবং পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম( ৪০)।

জানা গেছে, রাত ৯টায় পীরগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে তিন জন বীরগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে টংক বাবুরহাট ইটভাটার সামনে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

স্থানীয়রা জানান, তারা হতাহতদের রাস্তার উপরে পড়ে থাকতে দেখে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার ওসি রুহুল আমিন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছি। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩