সর্বশেষ খবরঃ

হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রান হারালো শিক্ষার্থী

হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রান হারালো শিক্ষার্থী
প্রতিকী ছবি (সংগৃহীত)

দিনাজপুরের বিরামপুরে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় শাহারিয়ার হাসান ( ১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সে বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়া গ্রামের মাহফুজুর ইসলাম মুক্তারের ছেলে।

শনিবার ( ১৩ আগস্ট ) সন্ধ্যা পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান,শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আসছিলো। এমন সময় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো ওই শিক্ষার্থী। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কায়কোবাদ জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত