সর্বশেষ খবরঃ

হাতিয়া ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক

হাতিয়া ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক
হাতিয়া ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক

হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে নোয়াখালীর হাতিয়া ও ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা,নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ মোট ১২ জন চোরাকারবারি আটক হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

হাতিয়ার অভিযান থেকে আটকৃতরা হলেন- মোঃ ইব্রাহিম, মোঃ খলিল, মোঃ হেলাল, মোঃ আব্দুল্লাহ, মোঃ লিটন, মোঃ মিরাজ, মোঃ আলমগীর, আবুল কাশেম, মোঃ ইউসুফ, আলাউদ্দিন ও মোঃ সুমন। ভোলার অভিযান থেকে আটকমোঃ ইলিয়াস (৪৬)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ১২ নভেম্বর )রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় দুটি ফিশিং বোট থেকে ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকার ৬৪৫ বস্তা অবৈধ সিমেন্ট জব্দ এবং ১১ জন পাচারকারী আটক করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে ভোলার সদর থানার ঘুইংগারহাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলা অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৩ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার