সর্বশেষ খবরঃ

হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান

হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান
হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর এক রিপোর্টে দাবি করা হয়েছে,গত ৩০ আগস্ট আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছিল তালেবান। তার মধ্যে ছিল এক ১৭ বছরের কিশোরীও।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ৩০ আগস্ট আফগানিস্তানের খিদির জেলায় প্রবেশ করে অন্তত ৩০০ তালেবান যোদ্ধা। তারপরই শুরু হয় অবাধ হত্যাযজ্ঞ। জানা যায়, নিহত ১৩ জনের মধ্যে আফগান সেনার ১১ জন প্রাক্তন সদস্য। তাদের মধ্যে ৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয় কাছের নদীতীরে। তারপর একে একে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

মৃতদের মধ্যে ছিল এক ১৭ বছরের কিশোরী। মাসুমা নামের ওই কিশোরী তালেবান-আফগান সেনার মধ্যে গুলি বিনিময়ের শিকার হয়। তারই মতো হাজারা সম্প্রদায়ের আরেক সাধারণ নাগরিক মারা যান গুলিতে।

এর আগে ১৯ আগস্ট ৯ জন হাজারা সম্প্রদায়ের প্রতিনিধিকে খুন করেছিল তালিবান। কেবল তালেবানই নয়, তাদের অন্যতম ‘শত্রু’ ইসলামিক স্টেট (খোরাসান ) এর হাতেও হাজারা সম্প্রদায়ের বহু সদস্যের গত কয়েক মাসে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

খবর সূত্র- আলজাজিরা

আরো খবর

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন