সর্বশেষ খবরঃ

স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে

স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে
স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে

টলিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি-ওম সাহানি। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। ‘ভয় পেয়ো না’ নামের এই ছবিতে মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের দুজনকে। তমসা আর ডাঃ সুশান্তকে ঘিরে এগোবে এই হরর থ্রিলার।

এটি পরিচালনা করবেন অয়ন দে। এটি তার প্রথম সিনেমা।এই নায়ক জানালেন, ‘জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভাল লাগা রয়েছে। সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তার পরে ‘ভয় পেয়ো না’ ছবির কাজ শুরু হবে।

ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথমবার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম আর ওর স্ত্রী মিমি আমার খুব ভাল বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভাল লাগছে। ও খুবই প্রমিসিং।

শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। তবে সেটি জুটি হিসেবে নয়। এই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ওম। শ্রাবন্তী চ্যাটার্জি-ওম সাহানি।শ্রাবন্তী চ্যাটার্জি এবং ওম সাহানি।

অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীদের গানও থাকবে এই সিনেমায়। সঙ্গীত পরিচালনায় থাকবেন ডাব্বু। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ‘ভয় পেয়ো না’ সিনোমার শুটিং।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী