সর্বশেষ খবরঃ

স্থগিত হওয়া ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

স্থগিত হওয়া ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
স্থগিত হওয়া ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অব্যশিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। এই তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টরা জানান,রোববার আলিম পরীক্ষার্থীরা ইংরেজি প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু করবেন। আর এ দিন এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রোববার অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে এ পরীক্ষাগুলো চলবে। পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্টে নিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার