সর্বশেষ খবরঃ

সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নে অনুষ্ঠিত সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় জাহানারা একাদশ চ্যাম্পিয়ন এবং জলুকাপাড়া একাদশ রানার্সআপ হয়েছে।

গত শুক্রবার ( ২০সেপ্টেম্বর ) বিকাল সাড়ে তিনটায় আশকরপুর ইউনিয়নের সুন্দরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় ।

সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় খানপুর বোয়ালমারী আঞ্জুমান হ্যাচারীর স্বত্বাধিকারী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোঃ আসাদুজ্জামান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল জাহানারা একাদশকে বিজয়ী ট্রফি তুলে দেন ৯নং আশকরপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক। এ সময় চূড়ান্ত খেলাটি উপভোগ করতে আশেপাশের গ্রাম থেকে ছুটে আসে শত শত দর্শক ।

উল্লেখ্য গত ১০আগষ্ট মেসার্স জাহানারা ট্রেডারস,স্টার ইলেভেন ও মেসার্স মামুন ট্রেডারস এর সার্বিক সহযোগিতায় সুন্দরা আদর্শ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় । ১৬টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় জাহানারা একাদশ চ্যাম্পিয়ন এবং জলুকাপাড়া একাদশ রানার্সআপ হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার