সর্বশেষ খবরঃ

সারাদেশে ৩০ জানুয়ারী কালো পতাকা মিছিল করবে বিএনপি

সারা দেশে ৩০ জানুয়ারী কালো পতাকা মিছিল করবে বিএনপি
সারা দেশে ৩০ জানুয়ারী কালো পতাকা মিছিল করবে বিএনপি

বিশেষ প্রতিবেদক :: ‘ অবৈধ ডামি ’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি।

শনিবার ( ২৭ জানুয়ারি )নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই ঘোষণা দেন।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘ডামি ও প্রহসনের নির্বাচনে’ অবৈধ সংসদ বাতিলের দাবিতে এই কালো পতাকা মিছিল বের করে বিএনপি।

মিছিলের আগে দেওয়া বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি,রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।

বেলা ২ টায় মিছিল শুরু কথা থাকলেও বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে কালো পতাকা মিছিলের উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল রেস্টুরেন্ট মোড় হয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় হয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে নয়া পল্টনে মিছিল উপলক্ষে কালোপতাকা ও ব্যানার হাতে বিএনপি ঢাকা ও এর আশপাশ বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী সমবেত হন।

দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডেএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী,যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী