সর্বশেষ খবরঃ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা ঐ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ আগষ্ট বিকাল চারটায় উপজেলা প্রেসক্লাব চত্তরে সমাবেশ শুরুর পর বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এর আগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম-আহবায়ক মহাদেব মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, রামরঞ্জন বিশ্বাস গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণশখা দাস ব্রম্মচারী, শিক্ষক ধনঞ্জয় মন্ডল, প্রভাষক অভিষেক মন্ডল, রনজিৎ দেবনাথ, সন্তোষ মন্ডল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা হত্যা নির্যাতন অগ্নিসংযোগ ও চাঁদাবাজি চলছে। অবিলম্বে সেসব অত্যাচার নির্যাতন বন্ধসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী