সর্বশেষ খবরঃ

সামান্থা রুথের নতুন প্রেমের গুঞ্জন

সামান্থা রুথ
সামান্থা রুথ

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে বিরতি নেন সামান্থা। যদিও কারণ অজানা। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন এই নায়িকা। তবে তার এই কামব্যাকের সঙ্গী হয়েছে বিতর্ক!

গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। এ ছবিতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির ফোকাস হলো, টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, “তোমাকে কখনো একলা চলতে হবে না”।

তারপরই গুঞ্জন চাউর হয়েছে, বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমে পড়েছেন সামান্থা! নেটিজেনদের পাশাপাশি তারকারাও এ পোস্টে মন্তব্য করেছেন। তামান্না ভাটিয়া বেশ কটি লাভ ইমোজি দিয়েছেন। যদিও নতুন প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খুলেননি সামান্থা।

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। গত বছর এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান