সর্বশেষ খবরঃ

সাপ খেলা দেখাতে গিয়ে গোবিন্দগঞ্জে সাপুড়ের মৃত্যু

সাপ খেলা দেখাতে গিয়ে গোবিন্দগঞ্জে সাপুড়ের মৃত্যু
সংগৃহীত ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।

শনিবার ( ২ সেপ্টেম্বর ) দুপুরের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ যাবৎ সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি ) ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে মুত্যু ব্যক্তির পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

আরো খবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন