সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: নানার বাড়ি বেড়াতে এসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে আবু সাঈদ মিয়া ( ১৮ মাস ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) পুকুরে ডুবে আবু সাঈদ মারা যান। নিহত শিশু উপজেলার কি বাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, আবু সাঈদের মা শিল্পী বেগম শিশু সন্তানকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। সকালে শিশু সাঈদকে বাড়ির উঠানে রেখে শিল্পী বেগম রান্না করছিলেন।

আবু সাঈদ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।একপর্যায়ে স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী