সর্বশেষ খবরঃ

যশোরে বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে টাকা হাতানো মামলার আসামী গ্রেফতার

যশোরে বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে টাকা হাতানো মামলার আসামী গ্রেফতার
যশোরে বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে টাকা হাতানো মামলার আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীরকে( টিপু )বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলার মূল আসামি আসাদুজ্জামান জনিকে ( ৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বিএনপির ( পদ স্থগিত)নেতা টিপুকে আজ বৃহস্পতিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকার রোজ গার্ডেন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ সময় আসাদুজ্জামানের সহযোগী তুহিন শেখ (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ। তুহিন শেখ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বিএনপি কর্মী। তিনি উপজেলার কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।

যৌথবাহিনী ওই দুজনকে নিয়ে আসাদুজ্জামানের কনা ইকো পার্ক,গুড়হাটা এলাকার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা দুইটা পর্যন্ত অভিযান চলছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন,ব্যবসায়ী শাহনেওয়াজ কবীরকে নির্যাতন করে চার কোটি টাকা হাতিয়া নেওয়ার মামলায় আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা তুহিন শেখ নামের অপর একজনকে আটক করা হয়েছে।

আসাদুজ্জামানের ইকো পার্ক ও ব্যক্তিগত অফিসে চর্চার সেল( নির্যাতনের বিশেষ জায়গা ) আছে—এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাঁকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে।

এর আগে নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ছয়জনের নাম–পরিচয় উল্লেখ করে অভয়নগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় আসাদুজ্জামানকে। এ ছাড়া আসাদুজ্জামানের বাবা মোঃ কামরুজ্জামানও এই মামলায় আসামি। আগেই এই মামলায় কামরুজ্জামানসহ দুজনকে আটক করে পুলিশ।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন দপ্তরী (সাময়িক বহিষ্কৃত),আসাদুজ্জামানের সহযোগী সৈকত হোসেন হিরা প্রমুখ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন