সর্বশেষ খবরঃ

সরবরাহ বেশি থাকলেও নড়াইলে মাছের দাম ঊর্ধ্বমুখী

সরবরাহ বেশি থাকলেও নড়াইলে মাছের দাম ঊর্ধ্বমুখী
সরবরাহ বেশি থাকলেও নড়াইলে মাছের দাম ঊর্ধ্বমুখী

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইলে মাছের বাজারে চড়া দামের প্রভাব পড়েছে। পাইকারি বাজারে ইলিশসহ সামুদ্রিক ও দেশীয় মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

নড়াইল জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার লোহাগড়া। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে ওঠে বাজার। হাঁকডাকে বিক্রি হয় মাছ। তবে রোজার প্রথম দিনে মাছের সরবরাহ বেশি থাকলেও অন্যান্য দিনের তুলনায় ক্রেতার ভিড় কিছুটা কম দেখা গেছে।

ইলিশ ও সামুদ্রিক মাছের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হলেও দাম ঊর্ধ্বমুখী। কয়েকটি আড়তে ছোট ও মাঝারি আকারের ইলিশ মিললেও দাম বেশ চড়া। গত দুই সপ্তাহের তুলনায় পাঙাশ, তেলাপিয়া,শিং, কই, রুই, কাতলা ও চিংড়িসহ দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবু রমজানের প্রথম দিনে সব ধরনের মাছের দাম বেশি।

বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) পাইকারি দর প্রতি কেজি ইলিশ ( ৯০০ গ্রাম ) ১,৫০০-১,৭০০ টাকা,ইলিশ ( আধা কেজি): ১,৩০০–১,৪০০ টাকা,পাঙাশ ( ২ কেজি ): ১৭০–২০০ টাকা,রুই ( ২ কেজি ): ৩২০–৪০০ টাকা কই: ৬৫০–৭০০ টাকা।

আড়তে আসা মাছ বিক্রেতারা জানান,গত সপ্তাহে মাছের ভালো দাম পাওয়া গেছে। রমজানের প্রথম দিনে মাছ বেশি এলেও ক্রেতা তুলনামূলক কম। তবে বাজারে দাম স্বাভাবিকই আছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, গত সপ্তাহেই পাইকারি বাজারে মাছের দামের তুলনায় এ সপ্তাহে দাম একটু বেশী।

মধুমতী মৎস্য মার্কেটের সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস বলেন,বাজার স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। চলতি রমজানজুড়ে মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড