সর্বশেষ খবরঃ

সংসদ সদস্য শামীম ওসমান হাসপাতালে ভর্তি

সংসদ সদস্য শামীম ওসমান হাসপাতালে ভর্তি
সংসদ সদস্য শামীম ওসমান হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার :: বুকে ব্যথা জনিত কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

মঙ্গলবার ( ১৯ মার্চ ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে অয়ন ওসমানের একটি ভিডিওতে নিজের সুস্থতার কথা জানিয়েছেন শামীম ওসমান।

ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় শামীম ওসমানকে। সুস্থ আছেন জানিয়ে ওই ভিডিওতে বার্তা দেন এই সংসদ সদস্য। শামীম ওসমানের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

শামীম ওসমান সুস্থ আছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। তিনি বলেন,সংসদ সদস্যদের শরীরে এনজিওগ্রাম সবার দোয়ায় ভালোভাবে সম্পন্ন হয়েছে।

শামীম ওসমানের শারীরিক অবস্থা ভালো আছে। সবাই দোয়া করবেন। শামীম ওসমান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সবাইকে নিয়ে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।

আরো খবর

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী