সর্বশেষ খবরঃ

শ্যামনগরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

শ্যামনগরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন
শ্যামনগরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে শ্যামনগর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মইনুল ইসলাম,জাহিদুল ইসলাম,শাহজাদা বীন আশরাফ,মোহাদ্দেসুর রহমান,তরিকুল ইসলাম, আব্দুল হামিদ,বনি আমিন,আমিনুর রহমান,রোকনুজ্জামান প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল,সাধারন সম্পাদক মামুনুর রশিদ, প্রাক্তন সভাপতি আব্দুল্যাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।

বক্তারা বলেন,প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয় আমাদের। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার।

প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে,তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু