সর্বশেষ খবরঃ

শ্যামনগরের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

শ্যামনগরের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন
শ্যামনগরের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে রমজাননগরের কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল )রমজাননগর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় ইসলামিক রিলিফ ইউএসএ অর্থায়নে, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে খালটি পূনঃ খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন প্রায় ২,৩০০ ফুট, কালিঞ্চী খাল পুনঃখনন উদ্বোধন করেন।

রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ( লাল্টু ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল্লাহ আল রিফাত, অ্যাডঃ অসীম কুমার মন্ডল ( জিপি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, ইসলামিক রিলিঁফ কান্ট্রিড্রিরেক্টর তালহা জামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাবেক জাসাস সভাপতি প্রভাষক আব্দুল ওহাব, এনজিও সমন্বয়কারী- সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ ইউপি সদসবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপকূলীয় লবণাক্ত এলাকায় এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য ইসলামিক রিলিফ সংস্থা কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, খালটি সিডিউল অনুযায়ী পূন:খনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরষণ হবে।

এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে।

খালটির মাটি কাটার পরিমাণ বরাদ্দ করা হয়েছে ৮,১২,০৬৮ ঘন ফুট এবং প্রকল্পের প্রাক্কলিত ব্যয়-প্রায় ৩০ লক্ষ টাকা। খালটি খনন হলে দরিদ্র ও অসহায় মানুষেরা সর্বাধিক উপকার পাবে বলে আশা করা যায়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার