সর্বশেষ খবরঃ

শিল্পী কবির বিন সামাদকে ওয়াজ মাহফিলে প্রকাশ্য হুমকি

ইসলামি আলোচক ও শিল্পি কবির বিন সামাদকে
ইসলামি আলোচক ও শিল্পি কবির বিন সামাদকে

স্টাফ রিপোর্টার :: দেশের সনামধন্য কনটেন্ট ক্রিয়েটার,ইসলামি আলোচক ও শিল্পি কবির বিন সামাদকে তাফসির মাহফিলে আলোচনাকালীন সময়ে প্রকাশ্য হুমকি দিলো আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বি এনপি নেতা আব্দুর রউফ।

বুধবার ( ২৩ এপ্রিল )সাতক্ষীরা জেলার আলিপুর চেকপোস্ট সোনালী প্রেট্রোল পাম্পের পাশে অবস্থিত আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

ইতিমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।কবির বিন সামাদের সহিত বিতর্কিত চেয়ারম্যানের অশোভন আচরনে সমালোচনার ঝড় বইছে ভক্ত অনুরাগীদের মাঝে।

ঠিকানা টিভি ও ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান কবির বিন সামাদের সামাজিক সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রনোদীত হয়ে অভিযুক্ত চেয়ারম্যান ঘটনাটি ঘটিয়েছে বলে তারা মনে করেন।

তাৎক্ষনিক নিন্দাও জানিয়েছেন আলেম সমাজসহ মাহফিলে আগত মুসল্লিরা বলে নিশ্চিত করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পাওয়া ইসলামী বিদ্বেষী মনোভাব কখনোই মেনে নেবেনা আলেম সমাজ। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীর শাস্তি দাবী করেছেন।

অশোভন আচরনের দ্বায়ে অভিযুক্ত সাতক্ষীরা জেলার ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সহিত যোগাযোগের চেষ্টা চালিয়েও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

বিষয়টি জানতে কবির বিন সামাদের সহিত যোগাযোগ করলে তিনি যশোর পোস্ট প্রতিনিধিকে বলেন বয়ান চলা কালিন সময়ে চেয়ারম্যান আমাকে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে প্রশ্ন করলে আমি তাহাকে পরবর্তী প্রধান বক্তার কাছ হতে উত্তর জানার অনুরোধ করি। তিনি তা প্রত্যাখান করে আমার কাছ হতে শুনতে চাইলে আমি আমার মত করে তাকে বোঝানোর চেষ্ঠা করা কালীন সময়ে সে আমার সহিত অশোভন আচরন করে ও প্রকাশ্য হুমকী দেই। পরে আয়োজক কমিটি ও প্রশাসনের সহযোগীতাই আমি ঘটনাস্থল ত্যাগ করি।

এ বিষয়ে আয়োজক কমিটির সহিত যোগাযোগ করলে তাহারা গতকালের অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন