সর্বশেষ খবরঃ

যশোরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

যশোরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু
যশোরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

বেনাপোল প্রতিনিধি :: সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরে শুরু হয়েছে। প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী চিত্র প্রদর্শনী ঘুরে দেখেছেন বলে জানাগেছে।

বৃহষ্পতিবার ( ৯ ফেব্রুয়ারী )বিকালে প্রাচ্যসংঘ যশোরের প্রাচ্য গ্যালারিতে চলা এ প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন অকাল প্রয়াত শিল্পী সোহেল প্রানণের মা সালেহা বেগম।“ মৈত্রী চিত্রভাষ” নামের এ আন্তর্জাতিক প্রদর্শনীটি ( সম্ভাবনাময় তরুণ শিল্পি ) অকালপ্রয়াত সোহেল প্রানণের নামেই উৎসর্গ করা হয়েছে।

প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খানের সভাপতিত্বে প্রাচ্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কোলকাতা এর সহ-সম্পাদক ডঃশান্তুনু সেনগুপ্ত,ইউল্যাবের অধ্যাপক শিল্পী এএফএম শিপু মনিরুজ্জামান।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ভারতের ৬০জন ও বাংলাদেশের ৩০জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেন। আগামী ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চিত্র প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার