সর্বশেষ খবরঃ

শাহরুখ-কাজল এবার অস্কার কর্তৃপক্ষের নজরে

শাহরুখ-কাজল এবার অস্কার কর্তৃপক্ষের নজরে
শাহরুখ-কাজল এবার অস্কার কর্তৃপক্ষের নজরে

সিনে দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর এটি প্রদান করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’।

এই অ্যাকাডেমি কর্তৃপক্ষের নজরেই এবার পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল। তাদের অভিনীত একটি বিখ্যাত গানের ক্লিপ পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

গানটির নাম ‘মেহেন্দি লাগাকে রাখনা’। এটি ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ( ডিডিএলজে ) গান। বলা বাহুল্য, এটি বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় সিনেমা। সেই সঙ্গে শাহরুখ-কাজলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও বটে।

শনিবার ( ১৩ জানুয়ারি ) দ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গানটির ক্লিপ শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, “ক্লাসিক গান ‘মেহেন্দি লাগাকে রাখনা’য় শাহরুখ ও কাজলের পারফর্মেন্স।”

পোস্টটি দেখে উচ্ছ্বসিত ও আপ্লুত শাহরুখ-কাজলের ভক্তরা। কেউ বলেছেন, ‘এই পোস্ট আমাকে আবেগাপ্লুত করে দিয়েছে। এই তারকাদ্বয় বলিউডে অনেক অবদান রেখেছেন,আশা করি তারা সেই সম্মানও পাবেন। আবার কেউ লিখেছেন, ‘ডিডিএলজে’ হলো ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি।”

১৯৯৫ সালে মুক্তির পর থেকে ‘ডিডিএলজে’ ছবিটি দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। এছাড়া মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে টানা প্রায় তিন দশক ধরে চলছে ছবিটি।

উল্লেখ্য,ডিডিএলজে’ নির্মাণ করেছিলেন আদিত্য চোপড়া। ৪০ কোটি রুপি বাজেটের এই ছবি ওই আমলে ২০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও আছেন অমরিশ পুরি, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের প্রমুখ।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান