সর্বশেষ খবরঃ

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আওয়ামীলীগের চিঠি

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আওয়ামীলীগের চিঠি
ছবি সংগৃহীত
জৈষ্ঠ প্রতিবেদক :: ঝালকাঠি-১ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার ( ২ ডিসেম্বর ) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল হক হারুন,যিনি বিএইচ হারুন নামে পরিচিত।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকার পার্থী হিসেবে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ঝালকাঠি-১ আসন থেকে ছয় বার নৌকা প্রতীক পেয়েছেন বলে জানা গেছে।

তবে সদ্য জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পরদিন আওয়ামীলীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

ফলে একই আসনে নৌকা প্রতীকের দাবিদার দুই প্রার্থী। ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দুই জনকে দলীয় মনোনয়ন দিলেও পরে মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারের নিকট চিঠি দিয়েছে দলটি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী