সর্বশেষ খবরঃ

শার্শায় পাওনা টাকা আদায়ে গৃহবধুর মাথা ফাটানোর অভিযোগ

শার্শায় পাওনা টাকা আদায়ে গৃহবধুর মাথা ফাটানোর অভিযোগ
আহত গৃহবধু সাজেদা খাতুন

যশোর প্রতিনিধি :: শার্শার কায়বা ইউনিয়নের রাঘবপুর গ্রামে পাওনা টাকা আদায়ে বাড়ী হতে ধরে নিয়ে রড দিয়ে মেরে সাজেদা খাতুন (৩৫)নামে গৃহবধুর মাথা ফাটানোর অভিযোগ মিলেছে। বর্তমানে গুরুতর জখম হয়ে সে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

২৬ ডিসেম্বর সোমবার উপজেলার রাঘবপুর গ্রামে এই মারামারির ঘটনা ঘটে। আহতের মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে বলে পরিবার সূত্র নিশ্চিত করেন। এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে আরো জানান।

ভূক্তভোগীর স্বামী নজরুল ইসলাম জানান,তার কাছে একই গ্রামের মৃত গনি মন্ডলের ছেলে লাভে মৌখিক চুক্তিতে টাকা দেই যা চৈত্র মাসে পরিশোধের কথা রয়েছে। হঠাৎ পাওনা টাকা চেয়ে সে গোলযোগ শুরু করে।

গত সোমবার সন্ধ্যায় তার বসত বাড়িতে তার ভাই মিকাইল ও ভাইপো সজিব সহ অঙ্গাতনামা ৪/৫ জনের একটি সংবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি সোটা, রড,দা শাবল নিয়ে প্রবেশ করে বল পূর্বক পুত্র সাকিবুল ও গৃহবধু সাজেদাকে ধরে নিয়ে যায়।

একপর্যায়ে তাদেরকে বেধড়ক মারপিটসহ রড দিয়ে মেরে সাজেদার মাথা ফাটিয়ে দেয়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে অভিযুক্তদের বাড়ী হতে গৃহবধু সাজেদা ও তার ছেলেকে উদ্ধার করে শার্শা হাসপাতালে ভর্তি করে।

শার্শা থানার এ এস আই সোহাগ থানায় বাদী কর্তৃক লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জনা যায়,অভিযুক্তরা উৎশৃক্ষল প্রকৃতির ও অধিকাংশ সময়ে গ্রামবাসীর সাথে গোলযোগে জড়ায়। ভূক্তভোগী পরিবার প্রশাসনের নিকট গৃহবধুর মারপিটসহ শীলতাহানীর সুষ্ঠু বিচার দাবী করেছেন।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন