সর্বশেষ খবরঃ

শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার

শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে তৃতীয় শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্ঠা চালানোর অভিযোগে সম্রাট হোসেন (৩০)নামের যুবক গ্রেফতার হয়েছে। সে শার্শা থানাধীন শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

ধর্ষণ চেষ্ঠার ঘটনা জানিয়ে,গত শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুটির মাতা বাদী হয়ে শার্শা থানায় মামলা করলে ঐ রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। শনিবার( ২মে )সম্রাটকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরন ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, বুধবার বিকালে ভুক্তভোগী তার তিনজন সজ্ঞীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের নিকট কাশফুল আনতে যাচ্ছিলো। এ সময় পথের মাঝে গতিরোধ করে সম্রাট ভুক্তভোগী শিশুকে বাইসাইকেলে তুলে নিয়ে একই গ্রামের জনৈক বাবুলের পাটক্ষেতে যায় ও সেখানে শিশুটির ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ চেষ্ঠা চালায়। মেয়েটির ডাক চিৎকারে মাঠে থাকা অন্যান্য লোকজন এগিয়ে গেলে আসামী কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

থানায় মামলার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ( ওসি )মারুফ হোসেন ধর্ষণ চেষ্ঠার অভিযোগে পুলিশ সম্রাট নামের যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।

আরো খবর

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা