সর্বশেষ খবরঃ

শার্শায় লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার-১

শার্শায় লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার-১

মাহমুদুল হাসান

যশোরের শার্শায় লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারসহ মোঃ রবি হোসেন (৩৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ| বৃহষ্পতিবার ( ৭মে )সকালে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে রবিকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ| গ্রেফতারকৃত মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে|

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাটিপুকরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ইয়াকুব আলীর বাড়িতে বৃহষ্পতিবার গভীর রাতে হামলা চালিয়ে ও ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে বসতবাড়ী হতে জোরপূর্বক লাল ও কালো রং এর দুটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায় রবি গংরা| এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শার্শা থানায় একটি মামলা দায়ের করেন|

মোটর সাইকেল উদ্ধার ও একজন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ডিউটি অফিসার এস আই লাভলু জানান,শার্শা থানার মামলা নং- ১৫ ও তারিখ ৭মে২০২৬ইং এবং মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহিদুল আলম| এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় আইনগত পক্রিয়া চলমান রয়েছে বলে আরো জানা গেছে|

এ বিষয়ে নাভারন সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে|

আরো খবর

যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক