সর্বশেষ খবরঃ

রিয়াল মাদ্রিদ জিতলো ৫ গোলে

রিয়াল মাদ্রিদ জিতলো ৫ গোলে
রিয়াল মাদ্রিদ জিতলো ৫ গোলে

ভিনিসিয়াস জুনিয়রের জোড়ায় চ্যাম্পিয়ন্স লিগের সফল ক্লাবটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেস্ককে। প্রথমার্ধের শেষ দিকে আত্মঘাতী গোলে পিছিয়ে থেকে শাখতার দোনেস্ক লড়াই করার চেষ্টা করেছে।

কিন্তু কোনভাবেই গোল শোধ দিতে পারেনি। বরং বিরতির পর রিয়াল মাদ্রিদ ভয়ংকর ওঠে। তাদের আক্রমণের চাপে দিশেহারা শাখতার! রীতিমতো কাঁপিয়ে দিয়েছে আনচেলত্তির দল।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থেকে ৩৭ মিনিটে ক্রিভসভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থেকে রিয়াল বিরতির পর আধিপত্য দেখাতে থাকে। ভিনিসিয়াস জুনিয়র ৫ মিনিটের মধ্যে দুটি গোল করে দলকে এগিয়ে নেন। ৫১ ও ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ব্রাজিলিয়ান।

৬৪ মিনিটে রদ্রিগো চতুর্থ গোলটি করে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন। যোগ করা সময়ে করিম বেনজেমা লক্ষ্যভেদ করে দলকে বড় জয়ে সহায়তা করেন।

‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে শাখতার দুই হারে আগের এক পয়েন্ট নিয়ে আছে। অথচ সাম্প্রতিক সময়টা ততটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। আগের ম্যাচে গত মাসে ২-১ গোলে হেরেছে শেরিফের কাছে। এছাড়া লা লিগায় এস্পানিওলের কাছেও হারতে হয়েছে।

একই দিনে লিভারপুল মোহামেদ সালাহর জোড়ায় ৩-২ গোলে আতলেতিকো মাদ্রিদকে, ম্যান সিটি ৫-১ গোলে ক্লাব বুর্জকে, পোর্তো ১-০ গোলে এসি মিলানকে, ইন্টার মিলান ৩-১ গোলে শেরিফকে, আয়াক্স ৪-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারায়।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল