সর্বশেষ খবরঃ

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৭

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৭
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ঢাকার খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ২৯ জুন ) রাতে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার ( এসি ) শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ( ২৮ জুন ) রাতে ঘটনাটি জানার পরপরই অভিযান শুরু হয়। গ্রেপ্তারকৃতরা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জড়িত একজন ওই নববধূর পূর্ব পরিচিত। গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন ও তার সহযোগী পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।

জানা গেছে,শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় ওই নারী ও তার স্বামী ঘুরতে আসেন। আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের কাছে বনরূপা এলাকার কাছাকাছি আসলে সুমন নামের এক ব্যক্তি ও অজ্ঞাতনামা ৬ জন তাদের জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে।

এক পর্যায়ে তারা নারীর স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ওই নারীর স্বামী ঘটনাস্থল থেকে এসে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।

খিলক্ষেত থানার টহলরত পুলিশ ওই নারীর স্বামীকে নিয়ে উদ্ধারে চেষ্টা করে। ওই সময়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ( ওসিসি ) ভর্তি করে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে