সর্বশেষ খবরঃ

রাঙামাটিতে হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোটে নারীর সন্তান প্রসব

রাঙামাটিতে হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোটে নারীর সন্তান প্রসব
রাঙামাটিতে হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোটে নারীর সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার :: রাঙামাটির লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসার পথে কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে।রোববার ( ২৫ ফেব্রুয়ারি ) দুপুরে এ ঘটনা ঘটে।

এঘটনায় খুশি হয়ে ওই মা ও নবজাতককে ১০ হাজার টাকা পুরষ্কার ও আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ।

স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির বাবার নাম মোঃ রাসেল। রোববার সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তাকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মাইনি হাসপাতালে রেফার্ড করা হয়।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাসেল তার স্ত্রী শিউলি বেগমকে স্পিডবোটে রাঙামাটি নিয়ে আসছিলেন। সুবলং লঞ্চঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটে কন্যাসন্তানের জন্ম হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন,স্পীডবোটে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে। কিন্তু তার মায়ের গর্ভকালীন খিঁচুনি সমস্যার কারণে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ