সর্বশেষ খবরঃ

যুব সমাজকে নিয়েই শান্তি-সম্প্রীতিও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়তে চাইঃপার্বত্য প্রতিমন্ত্রী

যুব সমাজকে নিয়েই শান্তি-সম্প্রীতিও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়তে চাইঃপার্বত্য প্রতিমন্ত্রী
যুব সমাজকে নিয়েই শান্তি-সম্প্রীতিও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়তে চাইঃপার্বত্য প্রতিমন্ত্রী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে সুইজারল্যান্ড’র সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল,এমপি এর সাথে আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১৯জুন ) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ কদমতলী জেলা পরিষদ চেয়ারম্যানের বাংলোর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আস্থা’র চেয়ারপার্সন সাধন কুমার চাকমা।

এ সভায় যুব সমাজের অনলাইন ডিভাইসের আসক্তি,কিশোর গ্যাং,মাদক, চীনে নারী পাচার,শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের বাল্যবিবাহ,ইভটিজিং,সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও বেকার সমস্যাসহ নানান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন,যুব সমাজকে নিয়েই শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ খাগড়াছড়ি গড়তে চাই,তথ্য-প্রযুক্তির যুগে যুবসমাজকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের যুবকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। যুবকেরাই সুন্দর সমাজ ও জাতি গঠনের ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির যুগে যুবসমাজকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। যুব সমাজকে তথ্য-প্রযুক্তির নিজেদেরকেও মেলে ধরতে হবে। আজ নারীরা পুরুষের চেয়ে অনেকটা এগিয়ে। নারীরা আজ স্বর্বত্র বিরাজমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম,জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা,জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা প্রমূখ।

এছাড়াও জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা , খাগড়াছড়ি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ানসহ জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার