সর্বশেষ খবরঃ

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে নিহত ৭০

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে নিহত ৭০
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে নিহত ৭০

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঝড় আঘাত হানে বলে ওই অঙ্গরাজ্যের গভর্নর অ্যানডি বেশেয়ার জানিয়েছেন। বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর। ঘূর্ণিঝড়ে এর আগে এই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যায়নি বলেও জানান গভর্নর অ্যান্ডি বেশেয়ার।

তিনি বলেন, ‘মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে ( যা প্রায় পুরো কেনটাকি অঙ্গরাজ্য ) সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি।

গভর্ণর বলেন, ‘ধাতব খুঁটিগুলো পুরোপুরি ভেঙে না গেলেও অর্ধেক বেঁকে গেছে এবং সেখানে ভবন ছিল বলে মনে হচ্ছে না। যে ট্রাকগুলো পার্ক করে রাখা হয়েছে, সেগুলো বাতাসের গতিতে দূরে গিয়ে আছড়ে পড়েছে। একইভাবে অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে। সর্বপরি পুরো পরিস্থিতিটা বিপর্যয়কর।

বিবিসি জানায়, রাজ্যের মেফিল্ড শহরের একটি ক্যান্ডেল ফ্যাক্টরিতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। ইলিনয়ের একটি অ্যামাজন গুদামে একজনসহ অন্যান্য রাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ জন মারা গেছেন। কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বেশেয়ার। তিনি বলেন, ‘এই টর্নেডো এ অঙ্গরাজ্যে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রাণঘাতী।

আরো খবর

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা