সর্বশেষ খবরঃ

যাত্রী পরিবহনে বিআরটিসির ৫৫০ বাস যুক্ত হবে ঈদ সার্ভিসে

যাত্রী পরিবহনে বিআরটিসির ৫৫০ বাস যুক্ত হবে ঈদ সার্ভিসে
ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ( বিআরটিসি ) ৫৫০টি বাস।

দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দেবে বলে জানিয়েছেন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এ ছাড়া, আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাবো না। এটি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।

তিনি বলেন, ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি অনরুট ছিল; ২০২১ সালে ১ হাজার ৭৬২টির মধ্যে ১ হাজার ১০৬টি অনরুট ছিল, ২০২২ সালে ১ হাজার ৩৫০টির মধ্যে ১ হাজার ২৩৩টি অনরুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ