সর্বশেষ খবরঃ

যশোরে শিক্ষিকা ও ছাত্রীকে পেটানোর দ্বায়ে ট্রেনের পরিচালক বরখাস্ত

যশোরে শিক্ষিকা-ছাত্রীকে পেটানোর দ্বায়ে ট্রেনের পরিচালক বরখাস্ত
যশোরে শিক্ষিকা-ছাত্রীকে পেটানোর দ্বায়ে ট্রেনের পরিচালক বরখাস্ত

যশোর প্রতিনিধি :: রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে শিক্ষিকা ও এক ছাত্রীকে মারপিট করার ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনে।

শনিবার ( ১৮ ফেব্রুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্রধান মাসুদ রানা।

স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, এক শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে রেলওয়ে বিভাগীয় দফতর পাকশি আব্দুল্লাহ আল মামুন নামে ট্রেনের এক পরিচালককে ( গার্ড ) সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া ট্রেনের সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে। ওই দিনের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি ) সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ এক শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে স্টেশন যান।

সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বগিতে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন।

ট্রেনের পরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিক্ষিকার মুখে লাথি মারেন। পরে প্রতিবাদকারী এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর আহত শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের নিকট লিখিত ও ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন