সর্বশেষ খবরঃ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৪

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৪
যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৪

যশোর প্রতিনিধি :: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘুরুলিয়া গ্রামের বিভিন্ন স্পট থেকে চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ হতে দেশীয় অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন,ঘুরুলিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে হাসানুর রহমান রিংকু,চৃড়ামনকাঠির আজিজুর রহমানের ছেলে আবুল হাসান,কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আমিনুর রহমান ও খোজারহাট বিজয়নগরের আন্তার আলীর ছেলে মাসুদ রানা।

কোতোয়ালি খানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

তাদের হেফাযতে থাকা নয়টি দেশীয় অস্ত্র, ২০০ পিছ ইয়াবা ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে ও বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২