সর্বশেষ খবরঃ

যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ!অতঃপর ধর্ষক কারাগারে

যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ! অতঃপর ধর্ষক কারাগারে
যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ! অতঃপর ধর্ষক কারাগারে

যশোর প্রতিনিধি  :: যশোরের সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দ্বায়ে আবু বক্কর (২৮) নামের যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। বক্কর একই গ্রামের আশরাফ গাজীর ছেলে।ধর্ষণ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা রুজু করেছেন ভূক্তভোগী কিশেরীর মাতা।

থানার মামলা সূত্রে জানা যায়, তার বাক প্রতিবন্ধী মেয়ে ষষ্ঠ শ্রেনীতে পড়ে। সোমবার ২৬ আগস্ট রাত ৭.৩০ মিনিটের দিকে চাঁদপুর বাজার থেকে খাবার কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি বাগানের সামনে পৌঁছালে বক্কর তাকে আটকে তাল বাগানের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরী বাড়ি ফিরে তার মাকে ইশারায় সব বোঝালে তার শরীর দেখে ধর্ষণের প্রমান পায়।

এঘটনা জানাজানি হলে স্থানীয়রা একাট্টা হয়ে আবু বক্করকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ঘটনার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা ধর্ষক বক্করকে পুলিশে সোপার্দ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইমুন ধর্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার আসামী বক্করকে বিজ্ঞ আদালতে তোলা হলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। পরে আদালতের বিচারক তার জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩