সর্বশেষ খবরঃ

যশোরে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য নিবেদন

যশোরে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য নিবেদন
যশোরে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য নিবেদন

আনোয়ার হোসেন :: যশোর শহরের বকুল তলার মোড়ে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন যশোর জেলা আওয়ামী লীগ,সদরশহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।এদিন জেলায় সংক্ষিপ্ত পরিসরে জাতীয় শোক দিবস ( ১৫ই আগস্ট )পালন করা হয়।

গতকাল বৃহস্পতিবার ( ১৫ই আগস্ট ) বেলা ১১টার দিকে ম্যুরালের পাদদেশে সমবেত হন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হায়দার গনি খান পলাশ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, জেলা নেতা আতিকুর রহমান বাবু, মারুফুল ইসলাম খোকন, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি অনন্য ব্যক্তিবর্গ । এরপর তারা বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে,সকাল ১০টা ৩০মিনিটের সময় যশোর সদর শহরের পুরাতন কসবা-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ‘পুরাতন কসবা আওয়ামী পরিবারের’পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন।এরপর দেশব্যাপী বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করা হয়। যশোরের বকুলতলা মোড়ে থাকা ম্যুরালটিও এদিন ভাঙচুরের কবলে পড়ে।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে