সর্বশেষ খবরঃ

মেসি ম্যাজিকে জয় পেল পিএসজি

মেসি ম্যজিকে জয় পেল পিএসজি
মেসি ম্যজিকে জয় পেল পিএসজি

সময় ভালো যাচ্ছিলো না পিএসজির। ১০ দিনে ফ্রেঞ্চ কাপ, লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলেয়ে টানা তিন ম্যাচ হেরে বিপাকে পড়েছিলো দলটি। গতকালও লিগের ম্যাচ খেলতে নেমে টানা চতুর্থ পরাজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলো। তবে শেষ ৮ মিনিটে এমবাপ্পে এবং মেসির গোলে জয় পায় পিএসজি।

শুরুতে দুই গোল করে এগিয়ে যায় পিএসজি তবে পরে ৩ গোল হজম করে খেলা থেকে ছিটকে যায় পিএসজি। এসময় গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে এবং একবারে শেষ মুহূর্তে লিওনের মেসির জাদুকরী ফ্রি-কিকে ৪-৩ গোলের ব্যবধানে লিলের বিপক্ষে জয় পায় ফরাসি জায়ান্টরা।

এদিন নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সে ১১ মিনিটেই দলকে লিড এনে দেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তবে খেলার ২৪ মিনিটে ব্যবধান কমান বাফোদে দিয়াকেট। এতে প্রথমার্ধ শেষ হয়েছে ২-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়ে যান নেইমার।এসময় তার চোখেমুখের অভিব্যক্তিতে ছিল তীব্র চোটের বেদনা। নেইমার মাঠ ছাড়ার ৭ মিনিট পরই পেনাল্টি পায় লিলে। এসময় স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান জোনাথন ডেভিড। এরপর ৬৯ মিনিটে জোনাথন বাম্বার গোলে এগিয়ে যায় সফরকারীরা।

পিছিয়ে পড়ে গোল শোধাতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে বল জালে জড়াতে পারছিলো না। এক সময় মনে হচ্ছিলো ৩-২ ব্যবধানেই শেষ হবে ম্যাচ। কিন্তু রোমাঞ্চ তখনও বাকি।

খেলার ৮৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। আর অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোল করে লিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩