সর্বশেষ খবরঃ

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৯ 

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৯
ছবি সংগৃহীত

মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার ( ২৬ অক্টোবর ) ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে যাত্রীবহনকারী বাসের সঙ্গে একটি ভুট্টা বোঝাই ট্রাক্টর-ট্রেলারের সংঘর্ষ হয়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল শুরুতে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানান তবে পরবর্তী সময়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিহত ১৯ জন বলে নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তার করতে তদন্ত শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেছেন, শনিবার সকালে একটি খাঁদে পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা রক্ষী মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী